চার দশক পর ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান

বিনোদন ডেস্ক

বিনোদন

চার দশকের বেশি সময় পর একসঙ্গে বড় পর্দায় ফিরছেন তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসান। তাদের নিয়ে

2026-02-22T15:38:18+00:00
2026-02-22T15:38:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চার দশক পর ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চার দশকের বেশি সময় পর একসঙ্গে বড় পর্দায় ফিরছেন তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসান। তাদের নিয়ে সিনেমা বানাচ্ছেন নেলসন দীলিপ কুমার। ২০২৩ সালে রজনীকান্তকে নিয়ে ‘জেলার’ বানিয়ে যিনি ব্যাপক সাফল্য পেয়েছিলেন। নেলসনের নতুন এ সিনেমার প্রাথমিক নাম রাখা হয়েছে ‘কেএইচ অ্যান্ড আরকে’।

গতকাল সিনেমাটির প্রোমো প্রকাশ পেয়েছে। রসিকতা আর খুনসুটি মেশানো প্রোমোতে একসঙ্গে ধরা দিয়েছেন রজনীকান্ত ও কমল হাসান। স্টাইলিশ লুকে পাশাপাশি হাঁটতে হাঁটতে গ্যারেজের দিকে এগিয়ে যাচ্ছেন তারা। একটি গাড়িতে বসেন দুজন। পেছনের সিটে দেখা যায় পরিচালক নেলসন ও সংগীত পরিচালক অনিরুদ্ধকে। সিনেমাটির গান শোনাতে চাইলে গম্ভীর স্বরে কমল হাসান বলেন, ‘ওসব পরে শুনব, আগে বলো এ সিনেমায় নায়ক কে?’ একই প্রশ্ন করেন রজনীকান্তও। কিন্তু পরিচালক কোনো উত্তর দিতে পারেন না। এ প্রশ্ন জিইয়ে রেখেই শেষ হয়েছে প্রোমো।

প্রযোজনা প্রতিষ্ঠান রেড জায়ান্ট মুভিজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এ সিনেমায় রজনীকান্ত ও কমল হাসানকে একত্র করা স্বপ্নপূরণের মতো। এটি ভারতীয় চলচ্চিত্রের জন্য এক ঐতিহাসিক ও আবেগের মুহূর্ত। আমরা অপরিসীম কৃতজ্ঞতা এবং দায়িত্বের সঙ্গে এই যাত্রা শুরু করতে যাচ্ছি।’

দীর্ঘ ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন রজনীকান্ত ও কমল হাসান। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘আলাউদ্দীনম আথবুথা ভিলাক্কুম’ ছিল শেষ সিনেমা, যেখানে দুজনই ছিলেন মুখ্য ভূমিকায়। পরবর্তী সময়ে আরও কয়েকটি সিনেমায় তাদের দেখা গেলেও, সেখানে তারা ছিলেন অতিথি চরিত্রে। সে হিসেবে প্রায় ৪৭ বছর পর আবার দুজন একই সিনেমায় মূল নায়ক হতে চলেছেন। 

এ সিনেমার ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত ভক্তরা। এতে কেমন হবে রজনীকান্ত-কমলের রসায়ন? প্রতিদ্বন্দ্বিতা, নাকি বন্ধুত্ব? নাকি দুটির মিশেলে এক নতুন অধ্যায়? এ প্রশ্ন সবার মনে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy