বিয়ে আমার জীবনে বড় কোনো পরিবর্তন আনেনি: তাপসী পান্নু

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কের অবসান ঘটিয়ে ২০২৩ সালে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় অলিম্পিক পদকজয়ী মাথিয়াস বো-এর সঙ্গে গাঁটছড়া

2026-02-22T15:50:26+00:00
2026-02-22T16:42:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়ে আমার জীবনে বড় কোনো পরিবর্তন আনেনি: তাপসী পান্নু
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ৪:৪২ পিএম  (ভিজিট : ৭৬)
X

দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কের অবসান ঘটিয়ে ২০২৩ সালে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় অলিম্পিক পদকজয়ী মাথিয়াস বো-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। 

সম্প্রতি এক মন্তব্যে তিনি জানিয়েছেন বিয়ের তিন বছর হলেও, মাঝে মাঝেই তিনি ভুলে যান যে তিনি বিবাহিত! তবে এই মন্তব্যের পেছনে দাম্পত্য কলহের কোনো ইঙ্গিত নেই, বরং স্বামীর সঙ্গে সুখী, সুন্দর ও সাবলীল সম্পর্কের কথাই তুলে ধরেছেন এই অভিনেত্রী। 

দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে তাপসী জানান, বিয়ে আমার জীবনে বড় কোনো পরিবর্তন আনেনি। আমার স্বামী কখনো এই সম্পর্ককে বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল সবকিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না। মাঝে মাঝে আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই।

বিয়ে নিয়ে নিজেকে কিছুটা ‘সেকেলে’ বা পুরোনোপন্থি বলেও দাবি করা তাপসী’র বিশ্বাস, বিয়ে হলো আজীবনের জন্য এক পবিত্র বন্ধন। তাপসী জানান, জীবনসঙ্গী হিসেবে তিনি এমন কাউকে চাননি, যিনি তার কথায় উঠবেন-বসবেন। 

এছাড়া ম্যাথিয়াসও কখনো তার ওপর কোনো চাপ সৃষ্টি করেননি। সম্পর্কের শুরু থেকেই তাদের মধ্যে এক অদ্ভুত সহজ সমীকরণ ছিল। মাথিয়াসের সঙ্গে তার সম্পর্ক সুদীর্ঘ চলার কারণ, তারা দু’জনেই বাস্তববাদী।

প্রসঙ্গত, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত সিনেমা ‘অ্যাসি’। এটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ১,৭০০টি স্ক্রিনে প্রদর্শিত হলেও প্রথম দিনে আয়ের পরিমাণ ছিল মাত্র ১ কোটি রুপি। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy