ঈদে আসছে টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’

বিনোদন রিপোর্ট

বিনোদন

আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হয়েছে টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা

2026-02-23T15:01:23+00:00
2026-02-23T15:01:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে আসছে টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০১ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হয়েছে টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান। টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘মানুষ যাকে চায়, তাকে পায় না; আবার যাকে পায়, তাকে সে চায় না। কিন্তু যাকে পায়, আশপাশের মানুষকে ভালো রাখার জন্য তাকেই মেনে নেয়, জীবনে মানিয়ে নেবার চেষ্টা করে। এটাই মূল গল্প।’

এতে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘কিছুদিন আগে চয়নের নির্দেশনায় লাইফ ইজ বিউটিফুল নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। ১৬ ফেব্রুয়ারি রঙ্গন চ্যানেলে প্রচারের পর বেশ সাড়া পাচ্ছি। চয়ন তো সব সময় জীবনের গল্প নিয়েই নাটক নির্মাণ করে। ভালোবাসার অন্য নাম তুমি টেলিফিল্মটিও আমাদের জীবনেরই একটা গল্প। ভালো লাগবে সবার।’

অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরীর নির্দেশনায় অভিনয় করা হলো। এতে ডলি আপা, দীপা খন্দকার, রিচি কাজ করবে জেনেই অভিনয় করা। কারণ সব নাটকে বা ইউনিটে এতজন ভালো অভিনয়শিল্পী পাওয়া যায় না। তার ওপর, গল্পটা ভালো লেগেছে। কাজ করেও আনন্দ পেয়েছি।’

এই টেলিফিল্মে অভিনয় করা নিয়ে দীপা খন্দকার বলেন, ‘চয়নিকা দিদির নির্মাণের প্রতি দর্শকের একটা আলাদা আগ্রহ থাকে। গল্প, শিল্পী নির্বাচন, সিনেমাটোগ্রাফি—সব মিলিয়েই তার নাটক, টেলিফিল্ম, সিনেমাগুলো ভীষণ উপভোগ্য হয়ে ওঠে। এই নাটকটি নিয়েও আমার তেমনি প্রত্যাশা।’

অভিনেত্রী রিচি সোলায়মান বলেন, ‘চয়ন দিদির নির্দেশনায় আগেও আমি খুব সুন্দর সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছি। এই টেলিফিল্মের গল্পটা যদিও আমাদের খুব চেনাজানা, তারপরও চয়নদি তার নির্মাণশৈলী দিয়ে অনন্য করে তোলার চেষ্টা করেছেন। অনেক দিন পর ডলি আপা, সেলিম ভাই, দীপা আপা আর আমি একসঙ্গে এক টেলিফিল্মে কাজ করলাম। খুব ভালো লাগল।’

নির্মাতা জানিয়েছেন, আগামী ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের পর টেলিফিল্মটি রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy