রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ’

অনলাইন ডেস্ক

বিনোদন

বলিউড নির্মাতা নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ যেন এক ইতিহাস গড়ার প্রস্তুতি নিচ্ছে। রণবীর কাপুর,

2026-08-09T11:36:29+00:00
2026-08-09T11:36:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ’
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ১৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড নির্মাতা নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ যেন এক ইতিহাস গড়ার প্রস্তুতি নিচ্ছে। রণবীর কাপুর, ইয়াশ ও সাই পল্লবী অভিনীত পৌরাণিক প্রেক্ষাপটের এই সিনেমাটি রেকর্ডসংখ্যক পর্দায় পেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন এর নির্মাতারা। যা সফল হলে এটি হবে বিশ্বজুড়ে এ যাবৎকালের যেকোনো ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ও ব্যাপক পরিসরের মুক্তি। 

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের একটি প্রতিবেদনের সূত্রে জানা গেছে, বিশ্বজুড়ে ৫৯ হাজারেরও বেশি পর্দায় মুক্তি দেওয়া হতে পারে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা সনি পিকচার্স ভারতের বাইরে ৫০ হাজারেরও বেশি স্ক্রিনে এটি দেখানোর পরিকল্পনা করেছে। এছাড়াও বিশ্বজুড়ে দর্শকদের অনন্য অভিজ্ঞতা দিতে সিনেমাটি সাধারণ পর্দার পাশাপাশি আইম্যাক্সসহ বিভিন্ন প্রিমিয়াম ফরম্যাটে প্রদর্শিত হবে।

ভারতীয় গণমাধ্যম সুত্রের খবর, শুধু ভারতের অভ্যন্তরীণ বাজারেই সিনেমাটি মুক্তি পাবে প্রায় ৯ হাজার স্ক্রিনে। যা ভারতীয় ব্লকবাস্টার, ১২-১৩ হাজার স্ক্রিন পাওয়া ‘পুস্পা: দ্য রুল’ কিংবা ১০-১১ হাজার স্ক্রিন পাওয়া ‘আরআরআর’-এর মুক্তিকে বহু ব্যবধানে পেছনে ফেলে দিচ্ছে। শুধু তাই নয়, স্ক্রিন সংখ্যার বিচারে এটি হলিউডের ইতিহাস সৃষ্টি করা সিনেমা জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-কেও ছাড়িয়ে যেতে পারে। বিশ্বজুড়ে ২৩৩ কোটি ডলারেরও বেশি আয় করা ‘অ্যাভাটার টু’ মুক্তি পেয়েছিল প্রায় ৫২ হাজার স্ক্রিনে। 

সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। প্রাইম ফোকাস স্টুডিওস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় নির্মিত প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের বিশাল এই প্রজেক্টে রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে অভিনয় করছেন দক্ষিণি তারকা ইয়াশ। সিনেমাটির সংগীত পরিচালনায় আছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও বিশ্বখ্যাত হলিউড সংগীতস্রষ্টা হ্যানস জিমার। 

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ৬ নভেম্বর দিপাবলীর ঠিক আগে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। আর সিনেমাটির দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের দিপাবলীতে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy