শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয় : হাসান

অনলাইন ডেস্ক

বিনোদন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্টে ঘটে অনাকাঙ্খিত ঘটনা।

2026-08-09T11:34:29+00:00
2026-08-09T11:34:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয় : হাসান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৩৪ এএম   (ভিজিট : ২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্টে ঘটে অনাকাঙ্খিত ঘটনা। মঞ্চে কিংবদন্তি শিল্পী হাসান গান পরিবেশন করার সময় দর্শকসারি থেকে ছোড়া একটি বোতল এসে সরাসরি তার মাথায় আঘাত করে। ঘটনার পর পরিস্থিতি সামলে আবারও গানে ফিরে যান এই গুণী শিল্পী। 

তবে ততক্ষণে পুরো ঘটনাটি শ্রোতাদের ক্যামেরায় ধারণ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটিকে দেশের সংগীতাঙ্গনের অন্যতম ন্যক্কারজনক ঘটনা হিসেবে উল্লেখ করে ক্ষোভ ও সমালোচনা জানান নেটিজেনরা। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই উপলক্ষে আয়োজিত কনসার্টের ব্যবস্থাপনাও প্রশ্নের মুখে পড়ে। সংগীতাঙ্গনে এ ঘটনায় যখন অস্থিরতা চলছে, এমতাবস্থায় যেন বিতর্ক বাড়াতে চাইলেন না হাসান। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখতে চান তিনি।

 তবে আহ্বান করলেন, শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার। সামাজিক মাধ্যমে দেওয়া তার এক পোস্টে হাসান নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’

দেশের শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি জোর দিয়ে তিনি আরও লেখেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান। কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’

শিল্পীদের দলীয় পরিচয়ে বিচার না করার আকুল আবেদন জানিয়ে আর্ক ব্যান্ডের এই শিল্পী লেখেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।’

হাসানের এই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন সাধারণ ভক্ত থেকে শুরু করে সংগীতাঙ্গনের ছোট-বড় অনেক শিল্পী। তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান আক্ষেপ করে মন্তব্যে লেখেন, ‘আমরা এরকমই অশিক্ষিত এবং গন্ড মূর্খ। আমরা গুণীর কদর করতে জানি না ভাইয়া। ক্ষমা করবেন!’ একইভাবে অসংখ্য ভক্ত ও নেটিজেন মন্তব্যে লজ্জিত প্রকাশ করে গুণী এই শিল্পীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

কনসার্টে শিল্পী হাসানের ওপর বোতল ছোড়ার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র আলোচনা। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। সাধারণ শ্রোতা থেকে শুরু করে সংগীত ও অভিনয় অঙ্গনের তারকারাও ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

 ফ্রি কনসার্টের ব্যবস্থাপনা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। প্রিন্স মাহমুদ, মীর মাসুম, মিশা সওদাগর, রবি চৌধুরী, লুৎফর হাসান ও তানভীর তারেকসহ শিল্পীরা দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy