হলিউডের নতুন সিনেমায় প্রিয়াংকা

অনলাইন ডেস্ক

বিনোদন

বলিউড ছাড়িয়ে বহু আগেই হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন প্রিয়াংকা চোপড়া। এবার তার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরো

2026-08-09T11:42:07+00:00
2026-08-09T11:42:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হলিউডের নতুন সিনেমায় প্রিয়াংকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ২৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড ছাড়িয়ে বহু আগেই হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন প্রিয়াংকা চোপড়া। এবার তার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরো একটি বড় প্রজেক্ট। অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে জুটি বেঁধে নতুন সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ব্লু ফ্লাই’-এ অভিনয় করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন ‘প্রিডেটরস’ ও ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত নির্মাতা নিমরোড আনতাল।

 বিয়ের পর থেকেই বিদেশে বসবাস করছেন প্রিয়াংকা। তারপর থেকে একের পর এক বড় বাজেটের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। এর আগে অরল্যান্ডো ব্লুমের বিপরীতে সারভাইভাল থ্রিলার ‘রিসেট’-এ কাজের ঘোষণা দিয়েছিলেন তিনি। চলতি বছর প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া তার সিনেমা ‘দ্য ব্লাফ’ও দর্শকপ্রিয়তা পেয়ে শীর্ষস্থান দখল করে নেয়।

অভিনয়ে ধারাবাহিক সাফল্যের কারণে বিশ্বজুড়ে সিনেপ্রেমীদের নজরে আছেন প্রিয়াংকা, পেয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারের মনোনয়নও। ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে আউটস্ট্যান্ডিং টেলিভিশন মুভি বিভাগে মনোনয়ন পেয়েছে তার ‘হেডস অব স্টেট’। এছাড়া ‘দ্য ব্লাফ’ সিনেমায় অভিনয়ের জন্য ২০২৬ সালের ক্রিটিকস চয়েস সুপার অ্যাওয়ার্ডসে সেরা অ্যাকশন অভিনেত্রীর মনোনয়নও পেয়েছেন তিনি।

হলিউডে এত ব্যস্ততার মধ্যেও নিজের শিকড়কে ভোলেননি প্রিয়াংকা। ভারতে এসএস রাজামৌলির বিশাল ক্যানভাসের প্যান-প্যাসিফিক সিনেমা ‘বারাণসী’-তেও দেখা যাবে তাকে। আগামী বছরের এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।

কঙ্গোর পটভূমিতে নির্মিত হতে যাওয়া ‘ব্লু ফ্লাই’-এর গল্পে দেখা যাবে শোকাহত এক জাতিসংঘের অনুবাদককে, যিনি জড়িয়ে পড়েন গোপন এক মিশনে। একটি রহস্যময় নিখোঁজ বিমান উদ্ধারে স্পেশাল অপারেশন দলের সঙ্গে বিপজ্জনক এলাকায় রওনা হন তিনি, সেখান থেকেই গল্প মোড় নেয় তীব্র উত্তেজনার দিকে। সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন হাইল্যান্ড ফিল্ম গ্রুপের সিইও আরিয়ান ফ্রেজার।

 তিনি জানান, ‘গ্ল্যাডিয়েটর’ অভিনেতা রাসেল ক্রো ও প্রিয়াংকা চোপড়ার মতো দুর্দান্ত কাস্টিং এ থ্রিলারকে নিয়ে যাবে আলাদা এক মাত্রায়। অস্কারজয়ী রাসেল ক্রো ও ভারতীয় গ্লোবাল আইকন প্রিয়াংকার নতুন এ রসায়ন দেখার অপেক্ষায় এখন গোটা বিশ্বের সিনেপ্রেমীরা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy