মুকসুদপুরে সংঘর্ষের সংবাদ ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন বিএনপির

নিয়ামুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার যে সংবাদ যমুনা টেলিভিশন-এ

2026-02-24T15:00:42+00:00
2026-02-24T15:00:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে সংঘর্ষের সংবাদ ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন বিএনপির
নিয়ামুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ৫৩)
X

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার যে সংবাদ যমুনা টেলিভিশন-এ প্রচারিত হয়েছে, তা ‘বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে উপজেলা বিএনপি। এ প্রতিবাদে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। তিনি বলেন, ২৩ ফেব্রুয়ারি প্রচারিত “গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত” শিরোনামের সংবাদটি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাঁর দাবি, উপজেলা বিএনপির কোনো সাংগঠনিক গ্রুপের মধ্যে এমন সংঘর্ষ, নিহত বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। যথাযথ যাচাই ছাড়া সেই তথ্য প্রচার করায় দলের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

তারিকুল ইসলাম রাজু আরও বলেন, সংবাদ প্রচারের আগে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের পরিপন্থী। তিনি অবিলম্বে সংবাদটি প্রত্যাহার ও সংশোধনের দাবি জানান এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সহ-সভাপতি মহাসিন সরদার, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেষে উপজেলা বিএনপির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে ভবিষ্যতে তথ্য যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy