ঈদে আসছে তটিনীর ‘মন ফড়িং’

বিনোদন রিপোর্ট

বিনোদন

এই সময়ের নাটকের পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনী। উৎসব মানেই যেনো তার অভিনীত নাটক। আগামী ঈদের কাজ নিয়ে

2026-02-24T15:24:51+00:00
2026-02-24T15:24:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে আসছে তটিনীর ‘মন ফড়িং’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ৭৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এই সময়ের নাটকের পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনী। উৎসব মানেই যেনো তার অভিনীত নাটক। আগামী ঈদের কাজ নিয়ে এই অভিনেত্রী এখন তুমুল ব্যস্ত। সম্প্রতি তটিনী রোমান্টিক গল্পের একটি নাটকের শুটিং শেষ করলেন। নাম ‘মন ফড়িং’। এতে তটিনীর সঙ্গে অভিনয় করেছেন  ফারহান আহমেদ জোভান। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটি ইমরাউল রাফাতের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে সিনেমাটোগ্রাফি করেছেন নাঈম ফুয়াদ।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা রাফাত খুব একটা আগাম বলতে নারাজ। যেটুকু বললেন, সেটুকু এমন-বরিশালের এক মফস্বল শহরের এনজিওকর্মী সুমন, একই এলাকার বড়লোক পিতার দুলালী অনার্স পড়ুয়া শিক্ষার্থী রেখা। রয়েছে আরও একটি দরকারি চরিত্র, নাম মিরাজ। মূলত মিরাজ ও রেখার মধ্যকার প্রেম দেখতে পারবে দর্শক। যদিও নির্মাতার ভাষ্যে, গল্পটা মূলত সুমনকে ঘিরেই।

তটিনী বলেন, মন ফড়িং দারুণ একটি রোমন্টিক গল্প। খুব পরচিত লাগবে, মনে হবে পাশেই ঘটে যাওয়া গল্প। আমার বিশ্বাস দর্শকদের নাটকটি পছন্দ হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম প্রমুখ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ উৎসবের জন্য ২০টি বিশেষ নাটকের আয়োজন সাজাচ্ছেন তারা। যার মধ্যে অন্যতম ‘মন ফড়িং’। এটি ঈদ আয়োজনে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।  






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy