চলচ্চিত্রে তাপসী পান্নুর অস্বস্তিকর অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণী চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অভিনেত্রী তাপসী পান্নু। সাম্প্রতিক এক পডকাস্টে তিনি জানান, অনেক সময়

2026-02-24T16:03:57+00:00
2026-02-24T16:03:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চলচ্চিত্রে তাপসী পান্নুর অস্বস্তিকর অভিজ্ঞতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ৬১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণী চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অভিনেত্রী তাপসী পান্নু। সাম্প্রতিক এক পডকাস্টে তিনি জানান, অনেক সময় দক্ষিণী পরিচালকরা অভিনেত্রীদের পর্দায় নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দিতে অস্বস্তিকর নির্দেশ দেন, যা সেটে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

পডকাস্টে সাংবাদিক শুভঙ্কর মিশ্র-এর সঙ্গে আলাপচারিতায় তাপসী খোলামেলা আলাপে জানান, তামিল ও তেলুগু চলচ্চিত্রে কখনও কখনও অভিনেত্রীদের প্যাডেড ব্রা পরতে বলা হয়, যাতে পর্দায় উপস্থিতি আরও জোরালোভাবে ফুটে ওঠে। তবে এই নির্দেশনা অনেক সময় সেটে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।

তার ভাষ্য অনুযায়ী, ‘সাধারণত সেটে নারীর সংখ্যা কম থাকায় পরিচালক সরাসরি অভিনেত্রীকে না বলে সহকারী পরিচালক বা স্টাইলিং টিমের মাধ্যমে বার্তা পৌঁছে দেন। ফলে মাঝপথে শুটিং থামিয়ে পোশাক পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি হয় এবং সেই ঘটনাটি সবাই লক্ষ্য করায় বিষয়টি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।’
আলোচনায় তাপসী আরও বলেন, ‘ভোজপুরি ও দক্ষিণী চলচ্চিত্রে গানচিত্রে নাভিকে কেন্দ্র করে দৃশ্য নির্মাণের প্রবণতা রয়েছে, অন্যদিকে হিন্দি সিনেমায় ভিন্নভাবে শরীরের অন্যান্য অংশকে গুরুত্ব দেওয়া হয়।’ তার মতে, নির্মাতারা দর্শকের ভিজ্যুয়াল আকর্ষণ বাড়ানোর লক্ষ্যেই এমন উপস্থাপনা করেন।

এদিকে কাজের ক্ষেত্রে সম্প্রতি বড় পর্দায় ফিরেছেন তাপসী। তার নতুন চলচ্চিত্র ‘আসসি’ পরিচালনা করেছেন অনুভব সিনহা। আদালতকেন্দ্রিক এই নাটকীয় গল্পে তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন কানি কুসরুতিসহ একাধিক তারকা। গল্পে দিল্লিতে বসবাসকারী এক বিবাহিত নারীর অপহরণ ও পরবর্তী আইনি লড়াইয়ের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

এবার দেখে নেওয়া যাক বলিউডের বাইরে পান্নু অভিনীত দক্ষিণী ছবিগুলোর নাম। তেলুগু সিনেমা ‘জুম্মানদি নাদাম’ দিয়ে পান্নুর অভিষেক হয় ২০১০ সালে। ২০১১ সালে তাকে পাওয়া যায় তামিল ছবি ‘আডুকালাম’-এ। একই বছর চারটি তেলুগু সিনেমা করেন পান্নু। যথাক্রমে ‘ভাস্তাদু না রাজু’, ‘মিস্টার পারফেক্ট’, ‘ভীরা’ ও ‘মগুদু’। ২০১২ সালে করেন একই ইন্ডাস্ট্রির ‘দারুভু’ এবং পরের বছর ২০১৩ সালে ‘শ্যাডো’।

 একই বছর তামিল ছবি ‘আরামবাম’, ২০১৫ সালে ‘কাঞ্চন ২’ ও ‘ভাই রাজা ভাই’। ২০১৯ সালে তামিল-তেলুগু ভাষায় করেন ‘গেম ওভার’। তথ্য বলছে, বৈশ্বিক দর্শক তাপসী পান্নুকে বলিউডের নায়িকা ভাবলেও তিনি কিন্তু সমানতালে নিজের ক্যারিয়ার টেনে আনছেন তামিল-তেলুগু ইন্ডাস্ট্রিতেও।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy