‘তোমাদের সবার বউগুলোরে আমার বাসায় দিয়ে যাইও’

বিনোদন ডেস্ক

বিনোদন

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে সোমবার গ্রেপ্তার

2026-02-24T21:01:52+00:00
2026-02-24T21:01:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘তোমাদের সবার বউগুলোরে আমার বাসায় দিয়ে যাইও’
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ১১০)
X

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে সোমবার গ্রেপ্তার হন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। 

মঙ্গলবার আপোসের শর্তে তিনি জামিন পান। জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণেই গান গেয়ে শোনান নোবেল এবং বলেন, “মানুষ মাত্রই ভুল।”

বিভিন্ন সময় নানা ঘটনা ও বিতর্কে জড়িয়ে গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে অনুশোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মানুষ মাত্রই ভুল। এবার হয়েছে, আরেকবার হতে পারে।”

এসময় সাংবাদিকদের এক প্রশ্নে ক্ষিপ্ত হয়ে নোবেল বলেন, ‘তোমাদের সবার বউগুলোরে আমার বাসায় দিয়ে যাইও, সংসার করব’।

দর্শক-শ্রোতাদের উদ্দেশে নোবেল বলেন, “আমার সব দর্শক–শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন।” এরপর সংবাদমাধ্যমের অনুরোধে তিনি তাঁর ‘মেহেরবান’ গান পরিবেশন করেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে সোমবার দুপুরে নোবেলকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৩ আগস্ট এক নারী ঢাকার সিএমএম আদালতে নোবেলের বিরুদ্ধে মামলা করেন। এতে বিয়ের কথা বলে অর্থ আত্মসাৎ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দেন।

তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করলে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy