অহেতুক তর্কে জড়িয়ে ভুল পথে যেও না : অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক

বিনোদন

জানুয়ারি মাসে হুট করেই প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। ৩৮ বছর বয়সেই কেন অবসরের

2026-02-25T14:17:40+00:00
2026-02-25T14:17:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অহেতুক তর্কে জড়িয়ে ভুল পথে যেও না : অরিজিৎ সিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জানুয়ারি মাসে হুট করেই প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। ৩৮ বছর বয়সেই কেন অবসরের সিদ্ধান্ত তা নিয়ে ট্রোলের বন্যা বয়ে যাচ্ছিল নেটপাড়ায়। অবশেষে মঙ্গলবার বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ অরিজিৎ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্টে ট্রোলারদের যেমন কড়া জবাব দিয়েছেন, তেমনি ভক্তদের দিয়েছেন ধৈর্য ধরার পরামর্শ। পোস্টে অরিজিৎ লেখেন, ‘আমার প্রত্যেক শ্রোতার উদ্দেশ্যে এই পোস্ট। আপনি যদি আমার শ্রোতা না হন, তবে এটি পড়ার প্রয়োজন নেই। ‘অনুরাগীদের বলতে চাই, আমি তোমাদের অসম্ভব ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত ও কৃতজ্ঞ। আমি প্লেব্যাককে বিদায় জানিয়েছি ঠিকই, তবে এটাও জানিয়েছি যে আমার হাতে থাকা বাকি কাজগুলো আমি শেষ করব।’

ট্রোলারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি নতুন প্রজেক্ট নেওয়া অনেক আগেই বন্ধ করেছি। তবে আগে থেকে চুক্তিবদ্ধ থাকা কাজের তালিকাও খুব ছোট নয়। যারা আমাকে কটাক্ষ করছে, তাদের বলতে দাও। তাদের কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আমার হাতে এখনও যে পরিমাণ কাজ রয়েছে, তা শেষ করতে এই বছরের শেষ বা আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে। তাই শান্ত থাকো, অহেতুক তর্কে জড়িয়ে ভুল পথে যেও না।’

২০০৫ সালে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে অরিজিতের যাত্রা শুরু হলেও বলিউডে তার অভিষেক হয় ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বত’ গানের মাধ্যমে। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। মন ভালো করা কিংবা হৃদয় ভাঙার গল্প সবখানেই অরিজিতের কণ্ঠ হয়ে উঠেছিল কোটি মানুষের উপশম।

বয়স এখনও চল্লিশ পেরোয়নি, সামনে পড়ে আছে লম্বা সোনালি ক্যারিয়ার। এমন সময়ে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভক্তদের জন্য মেনে নেওয়া কঠিন। তবে গায়ক স্পষ্ট করে দিয়েছেন, তিনি কেবল সিনেমার জন্য গান গাওয়া (প্লেব্যাক) বন্ধ করছেন। সংগীতের সঙ্গে তার পথচলা থামছে না। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy