এবার ঈদে অ্যাকশন চরিত্রে প্রীতম হাসান

বিনোদন রিপোর্ট

বিনোদন

সংগীতশিল্পী প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও মুগ্ধতা ছড়িয়েছে তার অভিনয়। সাধারণত

2026-02-25T15:22:17+00:00
2026-02-25T15:22:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার ঈদে অ্যাকশন চরিত্রে প্রীতম হাসান
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম   (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সংগীতশিল্পী প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও মুগ্ধতা ছড়িয়েছে তার অভিনয়। সাধারণত জীবনঘনিষ্ঠ এবং রোমান্টিক চরিত্রে দেখা যায় প্রীতম হাসানকে। তবে, এবার ঈদে তিনি আসছেন অ্যাকশন চরিত্রে। নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। সিরিজের নাম ‘ক্যাকটাস’। এটি রচনা ও পরিচালনা করছেন শিহাব শাহীন। এরই মধ্যে সিরিজের বেশ কিছু অংশের শুটিং শেষ করেছেন প্রীতম, কয়েক দিনের মধ্যেই শেষ করবেন বাকি অংশের কাজ। 

নতুন ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘এর আগে দর্শক আমাকে যে ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেছেন, এই সিরিজের চরিত্রটি সেগুলো থেকে বেশ ভিন্ন। এখনই সিরিজটির গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে, এতটুকু বলা যায়, ০০৭-এর একটা ভাইভ থাকবে এই ওয়েব সিরিজে। অ্যাকশন ঘরানায় তৈরি হচ্ছে সিরিজটি। থাকছে একটি সুন্দর গল্প। কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। নির্মাতা শিহাব শাহীন ভাই বেশ যত্ন নিয়ে, ধরে ধরে কাজটি করছেন। আমার বিশ্বাস, ঈদের প্রশংসিত কনটেন্টগুলোর মাঝে একটি হবে ক্যাকটাস’।

এর আগে শিহাব শাহীনের ওয়েব কনটেন্ট ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে অভিনয় করেছিলেন প্রীতম হাসান। এটি প্রকাশিত হয়েছিল চরকিতে। ক্যাকটাস সিরিজটিও প্রকাশ করা হবে চরকিতে। ক্যাকটাসে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম।

নতুন গান নিয়েও ব্যস্ততা রয়েছে প্রীতমের। এর আগে তিনি শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার ‘লাগে উড়াধুরা’, ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ ও ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গান দিয়ে প্রশংসিত হয়েছেন। এবার ঈদেও তিনি শাকিব খান অভিনীত আরও একটি সিনেমার জন্য গান গাইছেন। কিছুদিনের মধ্যেই গানটি নিয়ে বিস্তারিত জানাবেন তিনি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy