উচ্চ আদালতে জামিন পেলেন আওয়ামী লীগের তিন নেতা

ইসলামপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হয়ে কারাগারে যাওয়ার পর অবশেষে উচ্চ আদালত থেকে

2026-02-25T21:10:33+00:00
2026-02-25T21:10:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উচ্চ আদালতে জামিন পেলেন আওয়ামী লীগের তিন নেতা
ইসলামপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম   (ভিজিট : ১৫৮)
X

জামালপুরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হয়ে কারাগারে যাওয়ার পর অবশেষে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আওয়ামী লীগের তিন নেতা।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল করিম ক্রিমিনাল মিসকেসের শুনানি শেষে মামলার নথি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ঘাটতি থাকায় জামিন মঞ্জুর করেন।

জানা যায়, বিস্ফোরক দ্রব্য আইনের ২৫(৩) ধারায় দায়েরকৃত জিআর ২১৩/২৪ নম্বর মামলায় গত ১৯ তারিখ হাজিরা দিতে গেলে নিম্ন আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি গত ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে দায়ের করা হয়।

জামিনপ্রাপ্তরা হলেন- ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-প্রচার সম্পাদক জিয়াউল হক এবং পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ রানা।

পরবর্তীতে তারা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আইনজীবীরা জানান, মামলার নথিপত্রে আসামিদের বিরুদ্ধে সুস্পষ্ট ও নির্দিষ্ট অভিযোগের পর্যাপ্ত ভিত্তি না থাকায় আদালত জামিন প্রদান করেছেন। মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy