প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৩ পিএম (ভিজিট : ৭৯৩)

X
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল জুনিয়র বৃত্তি পরিক্ষায় দেশের মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে। পরীক্ষায় ৮৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে সবাই বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৬৮ জন ট্যালেন্টপুল এবং বাকি ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মেহরীন বলেন, “আমাদের ক্লাসের সকল শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছি। শিক্ষকরা আন্তরিক ও বন্ধুসুলভভাবে পাঠদান করেন। যারা বিষয় বুঝতে পারত না, তাদের স্কুল ছুটির পর আলাদাভাবে বোঝানো হয়। আমাদের সকলের পরিশ্রমের ফলে এ সাফল্য এসেছে।”
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন জানান, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের যৌথ সমন্বয়ের ফলে এই সাফল্য অর্জিত হয়েছে। আন্তরিকতা, দায়বদ্ধতা ও অধ্যাবসায়ের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান দেশের সেরা ফলাফল করেছে।”
দিনাজপুর শিক্ষাবোর্ডের সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, “দিনাজপুর বোর্ডের মধ্যে এটি সেরা সাফল্য। অন্যান্য শিক্ষাবোর্ডে এমন শতভাগ বৃত্তি অর্জনকারী প্রতিষ্ঠান নেই।”