বগুড়ায় সেমাই কারখানায় যৌথ অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার কাহালু উপজেলার শেখাবার এলাকায় অবস্থিত “ভাই-ভাই লাচ্ছা সেমাই” কারখানায় যৌথ অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা

2026-02-26T16:56:51+00:00
2026-02-26T16:56:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় সেমাই কারখানায় যৌথ অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৫৩)
X

বগুড়ার কাহালু উপজেলার শেখাবার এলাকায় অবস্থিত “ভাই-ভাই লাচ্ছা সেমাই” কারখানায় যৌথ অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অংশ নেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, র‌্যাব এবং জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে দেখা যায়, কারখানায় সেমাই তৈরির সময় পায়ে মাড়িয়ে খামির প্রস্তুত করা হচ্ছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাথরুমের পাশে জীবাণুযুক্ত ও দুর্গন্ধযুক্ত স্থানে সেমাই সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।


অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মোঃ শরীফুল ইসলাম, অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আব্দুল কাদের এবং ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া।


সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে র‌্যাব-১২ ও জেলা পুলিশের একটি টিম। অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারি আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy