খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর খানজাহান আলী

2026-02-26T17:11:46+00:00
2026-02-26T17:11:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ১৬০)
X

খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করতেন। 

জানা যায়, বেলা আড়াইটার দিকে আফিলগেট পেট্রলপাম্পসংলগ্ন একটি গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন। বেলা ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক চার-পাঁচটি গুলি করে। গুলির শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। পরে ওই দুই যুবকের একজন সোহেলের মাথাকে লক্ষ্য করে একটি গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুইজন যুবক মোটরসাইকেলে এসে তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহটি ঘটনাস্থলে পড়ে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আমরা লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy