রাজবাড়ীতে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাঁশ দিয়ে পিটিয়ে শমসের শেখ (৬৭) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

2026-03-01T16:52:17+00:00
2026-03-01T16:52:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৫৭)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


রাজবাড়ীতে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাঁশ দিয়ে পিটিয়ে শমসের শেখ (৬৭) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। 

রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌড়পুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।
নিহত শমসের শেখের বাড়ি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌড়পুর গ্রামে। তার বাবার নাম মৃত সোহবান শেখ। 


আটক ব্যক্তির নাম বরকত শেখ (৪৩)। তিনি একই এলাকার মজিদ শেখের ছেলে।


পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রেপ্তার বরকত শেখ একজন মাদকাসক্ত। রবিবার ভোরের দিকে শমসের মসজিদে নামাজ আদায় করতে গেলে বরকত তার বাড়ির ঘরের ভেতর প্রবেশ করে ভাঙচুর করে। এসময় শমসের শেখের পুত্রবধু  হাসনা বেগম তাদেরকে নিষেধ করতে থাকে। নামাজ শেষে শমসের বাড়িতে ফেরার সময় এই অবস্থা দেখে প্রতিবাদ করতে গেলে বরকত একটি বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত  ঘোষনা করেন। 


রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, শহীদওহাবপুর ইউনিয়নের বাঁশ দিয়ে আঘাত করে এক জনকে হত্যার খবর জানতে পারি। পরে সেখানে পুলিশ গিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে একজন কে আটক করা হয়েছে। আটক ব্যক্তি একজন মাদকাসক্ত। এই ঘটনায় পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy