তালায় মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন পিতা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামে মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক পিতা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।জানা গেছে,

2026-03-03T12:11:42+00:00
2026-03-03T12:11:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালায় মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন পিতা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:১১ পিএম   (ভিজিট : ১৮৪)
X

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামে মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক পিতা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, পাটকেলঘাটা থানা এলাকার আমানুল্যাহপুর গ্রামের শেখ মো. মনিরুজ্জামানের ছেলে মেহেদী হাসান সবুজ (২৪) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি বিভিন্ন সময় বাবা-মাকে মারধর করতেন। এছাড়া সংসারের বিভিন্ন জিনিসপত্র চুরি, ভাঙচুর ও অশান্তি সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মাদকাসক্ত ছেলের অত্যাচার দিন দিন মাত্রাতিরিক্ত হয়ে উঠলে বাধ্য হয়ে পিতা শেখ মো. মনিরুজ্জামান আইনগত পদক্ষেপ নেন। গত ১৯ ফেব্রুয়ারি সাতক্ষীরার নোটারি পাবলিক কার্যালয়ের মাধ্যমে তিনি ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেন। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, পিতা-মাতার অবাধ্য হওয়ায় মেহেদী হাসান সবুজকে পৈতৃক ও ক্রয়কৃত স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, মাদকাসক্তি শুধু ব্যক্তি নয়, পুরো পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy