আলভী-তিথিকে বয়কটের ডাক

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএসে এর বাসা থেকে

2026-03-04T14:47:29+00:00
2026-03-04T14:47:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলভী-তিথিকে বয়কটের ডাক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ২:৪৭ পিএম   (ভিজিট : ১৩৫)
ইকরা হত্যার বিচার চেয়ে মানববন্ধন।
X

ইকরা হত্যার বিচার চেয়ে মানববন্ধন।

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএসে এর বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। আর এই ঘটনায় স্বামী আলভীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। ঘনিষ্ঠজনদের দাবি, অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে আলভীর ‘বিবাহবহির্ভূত সম্পর্কের’ কারণেই ইকরার পরিবারে অশান্তির শুরু হয়, শেষপর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নেন। 

এবার ইকরার আত্মহত্যার ঘটনায় সঠিক তদন্ত এবং আলভী-তিথির বিচার চেয়ে মানবন্ধন করেছে ‌‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। যেখানে অংশগ্রহণকারীরা এই দুই তারকাকে বয়কটের ডাক দিয়েছে।  

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ইকরার বান্ধবীরা ছাড়াও আরও অনেকে অংশগ্রহণ করেন। ইকরার জন্য ন্যায়বিচার দাবি করে তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ (ইকরা হত্যার বিচার চাই) স্লোগানে মুখরিত করেন এফডিসি ফটক।

মানববন্ধনে ইকরার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেন, ‘যতটুকু আমরা জানি, পুলিশের কাছে ইকরার ফোনটি আছে, ওর ফোনে প্রচুর এভিডেন্স (তথ্য-প্রমাণ) আছে। আমাদের কাছে পাসওয়ার্ড আছে, তা দিয়ে ফোনটা খুলে পুলিশ তথ্য-প্রমাণ সংগ্রহ করতে পারে। অনেকে বলেছেন, বান্ধবীর কাছে কীভাবে পাসওয়ার্ড থাকে? আরে ভাই, আমিও আমার বান্ধবীর কাছে পাসওয়ার্ড দিয়ে রাখি, যেন কিছু হলে সে আমার ফ্যামিলিকে অন্তত জানাতে পারে।’

যোগ করে তিনি বলেন, ‘তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? পরকীয়ার বিচারের জন্য কি কোনো আইন নেই?’

এদিকে, সোমবার (২ মার্চ) দিবাগত রাতে এক ভিডিও বার্তা দেন আলভী। যেখানে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘গল্পের একটা পাতা পড়েই জাজ (বিচার) করছেন, গল্পের একটা পাতা পড়েই আপনারা মনের মতো যা ইচ্ছা বলছেন। কিন্তু পাতার একপাশ পড়বেন, অন্যপাশ পড়বেন না; তা তো হয় না।’

প্রসঙ্গত, ইকরার আত্মহত্যার ঘটনায় এরইমধ্যে রাজধানীর পল্লবী থানায় জাহের আলভীকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।





  বিষয়:   আলভী  তিথি  ইকরা  পরকীয়া 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy