জামালপুরে বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরে অভিযান পরিচালনা করে মোস্তাফা বেকারী নামের এক বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ

2026-03-04T21:55:29+00:00
2026-03-04T21:55:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরে বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:৫৫ পিএম   (ভিজিট : ১৭৬)
জামালপুরে বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা
X

জামালপুরে বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা

জামালপুরে অভিযান পরিচালনা করে মোস্তাফা বেকারী নামের এক বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 

বুধবার (৪ মার্চ) বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

বুধবার জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের বিভিন্ন ইফতার সামগ্রীর দোকান, কাপড়ের দোকান ও খাবারের দোকান, বেকারীতে অভিযান চালানো হয়। অভিযানকালে নান্দিনা বাজারে বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানের  বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ ইফতার তৈরির বিভিন্ন কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। 

এ সময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপদানের উপস্থিতি পরীক্ষা করা হয়। এ সময় মোস্তফা বেকারীতে মেয়াদ ও লেবেলবিহীন খাদ্যপণ্য, মেয়াদ বিহীন দই, অননুমোদিত রং, অতিরিক্ত মেয়াদে লেবেল লেখা ইত্যাদি কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাসজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy