অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

এম নাসের রহমান বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম বা অপকর্ম করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে

2026-03-04T22:12:50+00:00
2026-03-04T22:12:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:১২ পিএম   (ভিজিট : ১৭৭)
এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি
X

এমপি নাসেরের কঠোর হুঁশিয়ারি

এম নাসের রহমান বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম বা অপকর্ম করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ছাত্রদল-যুবদল পরিচয় দিলেই আগে তার পূর্ণাঙ্গ তথ্য যাচাই করতে হবে। দলের নাম ভাঙিয়ে প্রভাব খাটানো বা অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বিকেলে রাজনগর উপজেলা পরিষদ হলরুম-এ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি নাসের রহমান বলেন, সংসদে আইন প্রণয়ন গুরুত্বপূর্ণ হলেও একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব তার নির্বাচনী এলাকার উন্নয়ন, সুশাসন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করা। তিনি জানান, বর্তমান সংসদে তুলনামূলকভাবে নতুন সদস্যের সংখ্যা বেশি; অভিজ্ঞতার ঘাটতি থাকলেও পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এলাকার সমন্বিত উন্নয়ন এগিয়ে নেওয়া হবে।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন, আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনায় আনা যাবে না। আইন সবার জন্য সমান।

পুলিশ প্রশাসনের উদ্দেশে এমপি বলেন, রাজনগর-মৌলভীবাজার এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। যারা চাঁদাবাজি করবে, তাদের কোনো দলীয় পরিচয় নেই তারা অপরাধী। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে,যোগ করেন তিনি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সমস্যা হলে তা অবহিত করলে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সাধারণ মানুষের প্রতি সদাচরণ নিশ্চিত করার তাগিদ দিয়ে এমপি নাসের রহমান বলেন, সরকারি সেবা নিতে এসে যেন কেউ হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। নাগরিকদের যথাযথ মূল্যায়ন ও মানসম্মত সেবা প্রদানে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আব্দুল গণি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা কম্পাউন্ডে কৃষ্ণচূড়া ও আমগাছের চারা রোপণ করেন এমপি এম নাসের রহমান। পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সংরক্ষণ অপরিহার্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy