প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:১৭ পিএম (ভিজিট : ১১০)

X
খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের মানববন্ধন
নাটোরে বুধবার সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে নাটোর ক্যালেক্টরেট ভবনের সামনে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিংড়া উপজেলার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়শন অব বাংলাদেশ এর সিংড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মহরম আলী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি মধুসুদন সাহা, সাধারন সম্পাদক আব্দুল জলিল, যুগ্ন সাধারন সম্পাদক জিয়াদ আলী, সাংগঠনিক সম্পাদক মজিদ খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রকাশিত নীতিমালা অনুযায়ী তারা জানতে পেরেছেন, দেশ জুড়ে বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী ৪৪হাজার খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে এবং আলাদা ভাবে দেশে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা আর থাকবে না। বিদ্যমান বাংলাদেশ সরকার অনুমোদিত অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাগন উক্ত নীতিমালা জারীর পর ৩১ শে মার্চ২০২৬ তারিখের মধ্যে তাদের সমূদয় দায়দেনার নিষ্পতি করবে।
এভাবে তাদের কর্মহীন করে দেয়া হলে তারা তাদের পরিবার নিয়ে পথে নামা ছাড়া আর কোন পথ থাকবে না। তাই এই বিষয়ে তারেক রহমানের সরকারকে নতুন করে বিষয়টি বিবেচনার দাবী জানান।