ফের চালু হচ্ছে মধুবন সিনেপ্লেক্স

বিনোদন রিপোর্ট

বিনোদন

বগুড়ায় উত্তরবঙ্গের অন্যতম অত্যাধুনিক সিনেমা হল মধুবন সিনেপ্লেক্স লোকসানের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও চালু

2026-03-05T16:16:35+00:00
2026-03-05T16:16:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের চালু হচ্ছে মধুবন সিনেপ্লেক্স
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ১১৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বগুড়ায় উত্তরবঙ্গের অন্যতম অত্যাধুনিক সিনেমা হল মধুবন সিনেপ্লেক্স লোকসানের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে। ক্ষতির কারণে কর্তৃপক্ষ এতদিন এটি কমিউনিটি সেন্টার হিসেবে চালিয়েছেন। আসন্ন ঈদুল ফিতরে সুপার স্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ বা যেকোনো চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে প্রেক্ষাগৃহটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। বুধবার প্রতিষ্ঠানটির মালিক আরএম ইউনুস রুবেল জানান, শাকিব খানের যেকোনো ছবি অগ্রাধিকার দিয়ে ঈদে হল চালু করবেন।

মধুবন সিনেপ্লেক্সের মালিকপক্ষ জানান, ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট এএম ইউনুস বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় নিজস্ব জমিতে ১৯৭৪ সালে মধুবন সিনেমা হল প্রতিষ্ঠা করেন। ‘ডাকু মনসুর’ নামে চলচ্চিত্রের মাধ্যমে এ হলের যাত্রা শুরু হয়েছিল। বাংলা সিনেমার সোনালি সময়ে এটি ছিল বগুড়াবাসীর বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র। ব্যবসায়িক মন্দায় হলটি বন্ধ হয়ে গেলেও ২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ প্রদর্শনের পর বড় ধরনের সংস্কার করা হয়। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে গত ২০২১ সালে হলটির আধুনিকায়ন করা হয়। এরপর নাম দেওয়া হয় মধুবন সিনেপ্লেক্স।

সংস্কারের পর ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’ ও বলিউড ছবি ‘জওয়ান’ প্রদর্শনের সময় দর্শক ভরা অর্থাৎ হাউসফুল ছিল। পরবর্তীতে ভালো মানের চলচ্চিত্রের অভাব দেখা দেয়। মোটা অংকের লোকসানের মুখে মালিকরা গত ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহটি বন্ধ ঘোষণা করেন। অনেক কর্মকর্তা-কর্মচারী বেকার হয়ে যান। এরপর গত পাঁচ মাস মধুবন সিনেপ্লেক্সটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার হয়ে আসছিল।

মধুবন সিনেপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, লোকসানের বোঝা মাথায় নিয়ে বন্ধ হয়ে যাওয়া অত্যাধুনিক এ প্রেক্ষাগৃহটি নিয়ে তারা নতুন করে স্বপ্ন দেখছেন। তবে তারা দেশের চলচ্চিত্রের বাজারের বর্তমান অবস্থায় শুধু দেশি সিনেমা দিয়ে টিকে থাকা কঠিন বলে মনে করছেন।

মধুবন সিনেপ্লেক্সের মালিক আরএম ইউনুস রুবেল বলেন, সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। তবে দেশীয় মানসম্মত চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত বিদেশি ছবি আমদানির সুযোগ না দিলে আমাদের আবারও হোঁচট খেতে হতে পারে। সিনেপ্লেক্সের পরিচালক এস এম ইউনুস রোহান জানান, কর্মীদের কর্মসংস্থান ও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই তারা নতুন করে পথচলা শুরু করছেন। ঈদুল ফিতরে সিনেমাপ্রেমীদের বরণ করে নিতে তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে মধুবন সিনেপ্লেক্স পুনরায় চালুর ঘোষণায় বেকার হয়ে যাওয়া শ্রমিক ও কর্মচারীরা খুশি হয়েছেন। প্রায় অর্ধশত বছর ধরে এ প্রতিষ্ঠানে কর্মরত শাহজাহান আলী জানান, দীর্ঘ কয়েক মাস অনিশ্চয়তায় কাটানোর পর এখন কাজ ফিরে পাওয়ায় তারা নতুন করে স্বপ্ন দেখছেন।

আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, হল বন্ধ থাকায় তাদের ব্যবসাও মন্দা যাচ্ছে। নতুন করে মধুবন সিনেপ্লেক্স চালু হলে তাদের ব্যবসারও উন্নতি হবে। এলাকার জনগণের প্রত্যাশা লোকসানের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে ঈদুল ফিতরকে সামনে রেখে আবারও উৎসবের আমেজে ফিরবে মধুবন সিনেপ্লেক্স।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy