পত্নীতলায় আদিবাসিদের মাঝে ছাগল বিতরণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

পত্নীতলায় আদিবাসীদের মাঝে ২০০ ছাগল এবং ছাগলের ঘরের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী

2026-03-05T16:26:44+00:00
2026-03-05T16:26:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পত্নীতলায় আদিবাসিদের মাঝে ছাগল বিতরণ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৫৭)
পত্নীতলায় আদিবাসিদের মাঝে ছাগল বিতরণ করেন নওগাঁ- ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
X

পত্নীতলায় আদিবাসিদের মাঝে ছাগল বিতরণ করেন নওগাঁ- ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

পত্নীতলায় আদিবাসীদের মাঝে ২০০ ছাগল এবং ছাগলের ঘরের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, পৌর শাখার আমির  মোফাজ্জেল হোসেন, জামায়াত নেতা হারুনুর রশিদ প্রমুখ।

প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে ছাগল এবং ছাগলের ঘর তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে বলে ডা. আশীষ কুমার দেবনাথ জানিয়েছেন।                         






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy