কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে সু-কৌশলে নকল ও মেয়াদোত্তীর্ণ স্পিট বিক্রির সময় এক বিক্রয় প্রতিনিধিকে (এস.আর) হাতেনাতে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

2026-03-05T21:11:43+00:00
2026-03-05T21:11:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ১১৬)
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
X

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে সু-কৌশলে নকল ও মেয়াদোত্তীর্ণ স্পিট বিক্রির সময় এক বিক্রয় প্রতিনিধিকে (এস.আর) হাতেনাতে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের আটলাব বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, দালান বাজারের স্পিট ডিলার সুমনের এস.আর জসিম উদ্দিন (৪৩) ব্যবসায়ী আকরাম শেখের দোকানে বিক্রির জন্য একটি কার্টন স্পিট সরবরাহ করেন।

পরে দোকানদার আকরাম শেখ কার্টন খুলে একটি স্পিট বের করে মেয়াদ পরীক্ষা করলে দেখতে পান, সেটির মেয়াদ এক মাস আগেই শেষ হয়ে গেছে। এতে সন্দেহ হলে তিনি অন্য কার্টনগুলোও পরীক্ষা করেন। তখন দেখা যায় প্রতিটি কার্টনের মধ্যে ৩–৪টি করে মেয়াদোত্তীর্ণ স্পিট রয়েছে এবং অধিকাংশ পণ্যই ভেজাল বলে সন্দেহ হয়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ীরা স্পিট বহনকারী গাড়িসহ এস.আর জসিম উদ্দিনকে আটক করেন এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটলাব বাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম, মতিউর রহমানসহ একাধিক ব্যবসায়ী জানান, “সু-কৌশলে বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ স্পিট সরবরাহ করা হচ্ছিল। হাতেনাতে ধরা পড়ায় আমরা চাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা জানান, আটলাব বাজারে অভিযান চালিয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ স্পিট বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় এস.আর জসিম উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ৪৪ কার্টন স্পিট জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে বেঞ্চ সহকারী মাহবুব ইসলাম, পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy