নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য ৬ষ্ঠ ব‍্যাচের পরীক্ষা গ্রহণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে

2026-03-06T16:28:52+00:00
2026-03-06T16:28:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য ৬ষ্ঠ ব‍্যাচের পরীক্ষা গ্রহণ
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৩৭৩)
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য পরীক্ষা গ্রহণ
X

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য পরীক্ষা গ্রহণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প এখন নীলফামারী জেলার যুব সমাজের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রকল্পটির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা ইতোমধ্যেই দৃশ্যমান ফলাফল দিতে শুরু করেছে।

শুক্রবার সারাদেশের ন্যায় একযোগে নীলফামারীতে ভর্তি পরীক্ষা এবং শনিবার (৭ মার্চ) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ ব্যাচের জন্য নীলফামারীর ৬ উপজেলা থেকে প্রায় ১২০০ জন আবেদন করলেও ৪৪৩ জন লিখিত পরিক্ষায় অংশগ্রহণ করে।
 
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের নীলফামারী জেলার আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কার্যক্রম পরিদর্শণ করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ হাসান আলী, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর কো-অর্ডিনেটর ছবি রানী, সহকারী কো-অর্ডিনেটর ইসরাত তামান্না, ট্রেইনার ডিজিটাল মার্কেটিং মোঃ সাব্বির আহমেদ, সহকারী ট্রেইনার ডিজিটাল মার্কেটিং সৈকত জামিল, ট্রেইনার গ্রাফিক্স ডিজাইন আব্দুল হালিম, ট্রেইনার গ্রাফিক ডিজাইন রেজাউল করিম হীরা সহ আরও অনেকে।

পরীক্ষার্থী বুহাইরা তানজিম সিলভা ও আনিকা কাসফিয়া জানান, ফ্রিল্যান্সিং পরীক্ষায় উত্তীর্ণ হলে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও সফট স্কিল বিষয়ক তিন মাসের প্রশিক্ষণ গ্রহণ করব।

প্রকল্পের অফিস সূত্রে জানা যায়, পাচঁটি ব্যাচে মোট ৩০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি সরাসরি আয় ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন। প্রশিক্ষণকালীন সময়ে প্রতিটি প্রশিক্ষণার্থী দৈনিক ২০০ টাকা করে ভাতা, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ পাবেন। সরকারের প্রত্যক্ষ তদারকির ফলে প্রকল্পটি দেশে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরির এক নতুন দিগন্ত উন্মোচনে ব্যাপক সাড়া ফেলছে।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর কো-অর্ডিনেটর ছবি রানী জানান, প্রকল্পটির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তা ইতোমধ্যেই দৃশ্যমান ফলাফল দিতে শুরু করেছে। সরকারের প্রত্যক্ষ তদারকির ফলে প্রকল্পটি দেশে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরির এক নতুন দিগন্ত উন্মোচনে ব্যাপক সাড়া ফেলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy