বলিউড ছাড়ার ঘোষণা ইরানি মডেলের

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন ইরানি মডেল ও অভিনেত্রী মান্দানা করিমি। মুম্বাইয়ে দীর্ঘদিন কাজ করলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও

2026-03-07T15:38:07+00:00
2026-03-07T15:38:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বলিউড ছাড়ার ঘোষণা ইরানি মডেলের
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ৫৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন ইরানি মডেল ও অভিনেত্রী মান্দানা করিমি। মুম্বাইয়ে দীর্ঘদিন কাজ করলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত হতাশার কারণে নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। একসময় জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস-এ অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান মান্দানা। এরপর মডেলিংয়ের পাশাপাশি বলিউডেও বেশ কিছু কাজ করেন তিনি।

তবে বর্তমান পরিস্থিতিতে নিজের কর্মক্ষেত্র নিয়েই হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার পর নিজের দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন মান্দানা। তিনি জানান, ভবিষ্যতে একটি স্বাধীন ইরান দেখতে চান, যেখানে নারীরা নিজেদের ইচ্ছেমতো জীবনযাপন করতে পারবেন। অভিনেত্রীর ভাষায়, ‘আমি এমন এক ইরান কল্পনা করি যেখানে নারীরা যা খুশি পরতে পারবেন, যেখানে ইচ্ছা পড়াশোনা করতে পারবেন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক হবে আরো দৃঢ়।’

মান্দানা আরো বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করায় অনেকের বিরাগভাজন হয়েছেন তিনি। এর ফলে বলিউডে অনেক বন্ধুকেও হারিয়েছেন। তার কথায়, ‘গত দুই মাসে মুম্বাইয়ে যতটা একাকীত্ব অনুভব করেছি, আগে কখনো করিনি। আমার অনেক বন্ধু ছিল, কিন্তু ইরান নিয়ে খোলাখুলি মত প্রকাশ করায় অনেক তথাকথিত বন্ধুকে হারিয়েছি।’

ভারতে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানালেও এখন নতুন করে নিজের দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘ব্যাগ গুছিয়ে রেখেছি। খুব শিগগির ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেশে ফিরে যাব। ভারত আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এখন আমার সামনে এগিয়ে যাওয়ার সময়।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy