প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:৪৮ পিএম (ভিজিট : ৪৭১)

X
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি সেলিনা খলিল তালুকদার
টাঙ্গাইলের ভূঞাপুরে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করেছেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি সেলিনা খলিল তালুকদার।
শনিবার (৭ মার্চ) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখতে গিয়ে সেলিনা খলিল বলেন, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হলে তিনি নারী উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক নিরাপত্তা এবং এলাকার সার্বিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করবেন। তিনি আরও বলেন, "আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করবো। জনগণের কল্যাণে যেসব উদ্যোগ গ্রহণ করা হবে, সেসবের সঙ্গে সবসময় সম্পৃক্ত থাকবো।"
সেলিনা খলিল উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও দলের আদর্শ ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে চান। অনুষ্ঠানকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নারী নেতৃত্বের বিকাশ এবং স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।