গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী

2026-03-08T15:18:24+00:00
2026-03-08T15:18:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:১৮ পিএম   (ভিজিট : ৩০)
X

“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আজ রবিবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পরিষদের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী এবং পৌর প্রকৌশলী রাজু আহমেদসহ নারী উদ্যেক্তাগণ।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy