প্রেম গুঞ্জনে এমা ওয়াটসন

বিনোদন ডেস্ক

বিনোদন

হলিউডের হ্যারিপর্টার খ্যাত জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন। যিনি বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। কিন্তু এবার যেন

2026-03-08T15:17:21+00:00
2026-03-08T15:17:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেম গুঞ্জনে এমা ওয়াটসন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হলিউডের হ্যারিপর্টার খ্যাত জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন। যিনি বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। কিন্তু এবার যেন সেই আড়াল ভাঙল কয়েকটি ভাইরাল ছবিতে। এবার বিমানবন্দরের মাঝেই এক রহস্যময় পুরুষকে চুম্বন করতে দেখা গেল তাকে, আর মুহূর্তেই শুরু হয়ে গেল তাকে ঘিরে নতুন প্রেমের জল্পনা। 

সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এমা ওয়াটসন বিমানবন্দরে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন । আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ওই ব্যক্তি মেক্সিকান উদ্যোক্তা গঞ্জালো হেভিয়া বেইলেরেস। প্রকাশিত ছবিতে দুজনকেই বেশ স্বতঃস্ফূর্তভাবেই সময় কাটাতে দেখা যায়, যা উপস্থিত অনেকেরই নজর কাড়ে।

জানা যায়, বিমানবন্দরে চুম্বনের পর ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে সেই ব্যক্তির সঙ্গে ডিনার ডেটে যেতে দেখা গেছে। যদিও কেউই তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি।

তবে এটাই প্রথম নয়। এর আগেও ২০২৫ সালের শেষ দিকে ফ্রান্সের জনপ্রিয় স্কি রিসোর্ট কুরশেভেল -এ দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। পরে মেক্সিকোর বিলাসবহুল পর্যটনকেন্দ্র পুন্তা মিতা তেও তাদের একসঙ্গে সময় কাটানোর খবর প্রকাশ পায়। এখন ভক্ত মহলে প্রশ্ন উঠছে, এটা শুধুই কি বন্ধুত্ব, নাকি সত্যিই নতুন সম্পর্কে জড়িয়েছেন এমা ওয়াটসন? প্রকাশ্যে এমন ভালোবাসার মুহূর্ত দেখার পর অনেকেই মনে করছেন, খুব শিগগিরই হয়তো এই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে এমা ওয়াটসনের নাম জড়িয়েছিল ব্রিটিশ ব্যবসায়ী ব্র্যান্ডন গ্রিনের সঙ্গে। অন্যদিকে গঞ্জালো হেভিয়া বেইলেরেসের সঙ্গে একসময় সম্পর্কের গুঞ্জন উঠেছিল মেক্সিকান পপ তারকা বেলিন্ডার।

এদিকে গত বছর এক সাক্ষাৎকারে এমা ওয়াটসন বলেছিলেন, তিনি এমন কারও সঙ্গে ডেট করতে চান যিনি তার তারকাখ্যাতি নয়, বরং সিনেমার শিল্পকে ভালোবাসেন। আর এখন নতুন এই রহস্যময় সঙ্গীকে ঘিরে সেই কথাই যেন আবার আলোচনায় উঠে এসেছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy