কাহারোলে খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের কাহারোলে খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শন করেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী

2026-03-08T17:30:34+00:00
2026-03-08T17:30:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাহারোলে খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ১১১)
কাহারোলে খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
X

কাহারোলে খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

দিনাজপুরের কাহারোলে খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শন করেন,গনপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি ও  প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। 

আজ রবিবার (৮ মার্চ) দুপুরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও  প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ঢাকা থেকে সরাসরি এসে কাহারোল উপজেলার রামচন্দ্র পুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও কাহারোল সরকারী কলেজ মাঠ পরিদর্শন করেন এবং রামচন্দ্র পুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত পূনর্ভবা নদীর তীরে বলরাম পুর সাহা পাড়া সংলগ্ন খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শন করেন। 

মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সারাদেশে ২০ হাজার বর্গকিলোমিটার খাল খনন করা হবে, তারই ধারাবাহিকতায় কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ার খাল খনন উদ্বোধন করবেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ১৬ মার্চ। 
তিনি আরও জানান, এই সাহা পাড়া খাল খননের ফলে প্রায় ৪০ বর্গ কিলোমিটার এলাকায় বন্যার পানি নিষ্কাশিত হবে, প্রায় ১২ শ হেক্টর জমিতে ভূ- উপরিস্থ পানি দ্বারা ( খরিপ-২) সেচের পানি সরবরাহ করা হবে ফলে ভূ- গর্ভস্থ পানির ব্যাবহার কমবে। প্রকল্প এলাকায় ৬ হাজার ৬৬৯ টি বৃক্ষ রোপন করা হবে এবং মৎস্য জলজ সম্পদ,দরিদ্র ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে। 

আরও জানা যায়, বর্তমান বিএনপি সরকারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ব্যাবধানে কাহারোল উপজেলা দিয়ে প্রবাহিত পূনর্ভবা নদী সংলগ্ন বলরাম পুর গ্রামে  ২২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার খাল খনন, ৩৯৫ মিটার নদী সংরক্ষণ কাজ, রাস্তায় দুটি কালভার্ট ও একটি ছয় নোস রেগুলেটর নির্মাণ করা হবে।খাল খনন প্রকল্প পরিদর্শন কালে,  উপস্থিত ছিলেন, দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড,এ কে এম শাহাবুূদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্লাহ, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন, দিনাজপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওলিউর রহমান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy