সাতকানিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক

2026-03-08T19:07:58+00:00
2026-03-08T19:07:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতকানিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ৭৬)
সাতকানিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন
X

সাতকানিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী, শিক্ষিকা, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সাতকানিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।

এতে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান, আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন ও যুব উন্নয়ন কর্মকর্তা সামছুদ্দিনসহ নারী উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, নারীদের প্রতি বৈষম্য দূর করে সমঅধিকার নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়া জরুরি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। সরকার নারীদের উন্নয়নে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা, প্রশিক্ষণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, বর্তমান সময়ে নারীরা শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও নেতৃত্বসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে দেশের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী শিক্ষার প্রসারে সবাইকে একযোগে কাজ করতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy