প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৪৬ এএম আপডেট: ০৯.০৩.২০২৬ ১১:২১ এএম (ভিজিট : ২৭৬)

X
সঙ্গীত পরিবেশন করছেন কণ্ঠশিল্পী নিপা সারাহ্
সাংস্কৃতিক অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন উদীয়মান কণ্ঠশিল্পী নিপা আহমেদ সারাহ্।
ঢাকার বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ৮ মার্চ সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন তিনি।
অনুষ্ঠানে নিপা আহমেদ সারাহ্র পরিবেশিত ভাওয়াইয়া গান ‘ও মুই নাইওর আর না যাইম গাড়িয়াল তোমার গাড়িত চড়ি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়। গানটির গীতিকার ও সুরকার: নীল কমল মিশ্র। তার মধুর কণ্ঠ ও সাবলীল পরিবেশনা অনুষ্ঠানস্থলে এক ভিন্ন আবহ তৈরি করে। শ্রোতারা তার গান মনোযোগ দিয়ে উপভোগ করেন এবং পরিবেশনা শেষে করতালির মাধ্যমে তাকে উৎসাহীত করেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের শিল্পীদের উৎসাহ দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। নিপা আহমেদ সারাহ্র মতো প্রতিভাবান শিল্পীরা ভবিষ্যতে সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
গান নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিপা আহমেদ সারাহ্ বলেন, বাংলা একাডেমির মতো মর্যাদাপূর্ণ মঞ্চে গান গাওয়ার সুযোগ পাওয়া তার জন্য গর্বের। ভবিষ্যতেও তিনি সংগীতচর্চা চালিয়ে যাবেন এবং শ্রোতাদের ভালো গান উপহার দিতে চান।
উল্লেখ্য, নিপা আহমেদ সারাহ্ দীর্ঘদিন ধরে সংগীতচর্চা করে আসছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে ইতোমধ্যে শ্রোতাদের কাছে বেশ পরিচিতি পেয়েছেন।