পানি উন্নয়ন বোডের্র জমি ইজারা, শর্ত ভঙ্গ করে পুকুর খনন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের মধুখালীতে উপজেলার কোরকদি ইউনিয়ের বৈকন্ঠপুর গ্রামে জলাশয়ে মাছ চাষের নিমিত্তে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমি রাজবাড়ী পানি

2026-03-09T14:37:02+00:00
2026-03-09T14:37:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পানি উন্নয়ন বোডের্র জমি ইজারা, শর্ত ভঙ্গ করে পুকুর খনন
হুমকির মুখে পাড়ের ঘরবাড়ী
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:৩৭ পিএম   (ভিজিট : ১০৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফরিদপুরের মধুখালীতে উপজেলার কোরকদি ইউনিয়ের বৈকন্ঠপুর গ্রামে জলাশয়ে মাছ চাষের নিমিত্তে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমি  রাজবাড়ী পানি উন্নযন বিভাগকে ভুল তথ্য দিয়ে  ইজারা নিয়ে,ইজারার শর্ত ভঙ্গ করে  ইচ্ছে মত পুকুর খনন করেছেন লিজ গ্রহিতা ওমর ফারুক।

এতে হুমকির  মুখে পাড়ের ঘরবাড়ী। সামান্ন বৃষ্টি হলেই ঘরবাড়ী ভেঙ্গে পরবে পুকুরে। পারের বাড়ীর বাচ্চাদেরও প্রাণ হানীর শংঙ্খা করছেন অভিভাবকেরা।

সরেজমিনে এ প্রতিনিধির পরিদর্শনে গভীর খাড়া করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ইজারার শর্ত ভঙ্গ  করে ইজারা  গ্রহিতা ওমর ফারুকের পুকুর খননের  সত্যতা মিলেছে। পুকুর পারের ঘরবাড়ী ও জীবন নাশের হুমকিতে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই পার ভেঙ্গে পরবে পুকুরে। পারের বাড়ীর মালিকেরা পুকুর খননের নিয়ম মেনে খনন করতে বললেও নিয়মের তোয়াক্কা না করে ডালু খাড়া করে বাড়ীর পাশ দিয়েই পুকুর খনন করেন ইজারা গ্রহিতা।

পূর্ব ইজারা গ্রহিতা সেলিনা  বেগম জানান ওমর ফারুককে মাছ চাষের জন্য বর্গা দেওয়া হয়। সদ্য সে জলাশয়টি পুকুর খনন করেন তখন আমি জানতে পারি সে আমাকে ফাঁকি দিয়ে সে নিজেই ইজারা নিয়ে আসছেন নিজ নামে।

ইজারাকৃত পানি উন্নয়ন বোর্ডের ভুমিতে  পুকুর খনন এবং মাটি বিক্রয় করা যাবে কিনা  এ বিষয়ে  রাজবাড়ী পানি উন্নয়ন বিভাগীয় নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ তাজমিনুর রহমান বলেন পুকুর খননের বিষয়টি আমি জানি। তাকে শতর্ক করা হয়েছে। তার ইজারা বাতিলের প্রক্রিয়ায় আছে। সব কিছুইত নিয়মের মাধ্যমে হয় একটু সময় লাগবে। ইজারার বিষয়ে বলেন ১ বছরের জন্য ইজারা দেওয়া হয় ৩ বছর নয়। আপনি এআরও সাহেবের সাথে কথা বলেন তিনি বিস্তারিত  বলতে পারবেন নম্বর দিচ্ছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy