
X
সংগৃহীত ছবি
যুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও রক্তাক্ত বাস্তবতার একটি অধ্যায়। এই কঠিন বাস্তবতাকেই শক্তিশালী শিল্পরূপে তুলে ধরেছে চলচ্চিত্রে। যুদ্ধভিত্তিক সিনেমাগুলো শুধু যুদ্ধের দৃশ্য দেখায় না, বরং মানুষের সাহস, ভয়, ত্যাগ ও মানবিকতার গভীর গল্প তুলে ধরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ কিংবা আধুনিক সামরিক সংঘাত—বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে নির্মিত অসংখ্য চলচ্চিত্র দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। এখানে তুলে ধরা হলো বিশ্বের সেরা ১০টি যুদ্ধভিত্তিক সিনেমা
সেভিং প্রাইভেট রায়ান : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের নর্মান্ডিতে মিত্রবাহিনীর অবতরণের ভয়াবহ যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি যুদ্ধ চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে বিবেচিত। সিনেমাটির পরিচালক স্টিভেন স্পিলবার্গ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন- টম হ্যাঙ্কস, ম্যাট ডেমন, টম সাইজমোর।
শিন্ডলার্স লিস্ট : নাৎসি জার্মানির সময় হলোকাস্টের ভয়াবহতার মধ্যে জার্মান ব্যবসায়ী অস্কার শিন্ডলার কীভাবে হাজারের বেশি ইহুদিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন, সেই সত্য ঘটনা নিয়ে নির্মিত এই চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিয়াম নিসন, রালফ ফাইনস, বেন কিংসলে।
অ্যাপোক্যালিপস নাউ : ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ক্লাসিক সিনেমায় একজন সেনা কর্মকর্তাকে পাঠানো হয় বিদ্রোহী কর্নেল কার্টজকে হত্যা করার গোপন মিশনে। সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। এতে অভিনয় করেছেন- মার্টিন শিন, মার্লন ব্র্যান্ডো, রবার্ট ডুভাল
১৯১৭ : প্রথম বিশ্বযুদ্ধের সময় দুই ব্রিটিশ সৈনিককে শত্রু এলাকায় গিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়, যা হাজারো সৈনিকের জীবন বাঁচাতে পারে। এমনি গল্পে নির্মিত হয়েছে ১৯১৭ সিনেমা। এতে অভিনয় করেছেন- জর্জ ম্যাককে, ডিন-চার্লস চ্যাপম্যান, কলিন ফার্থ
ডানকার্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের ডানকার্ক উপকূলে আটকে পড়া মিত্রবাহিনীর হাজার হাজার সৈন্যকে উদ্ধার করার ঐতিহাসিক অভিযানের গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান।
প্লাটুন : ভিয়েতনাম যুদ্ধের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি এই চলচ্চিত্রে যুদ্ধের নৈতিক দ্বন্দ্ব ও সৈনিকদের মানসিক সংকট তুলে ধরা হয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন অলিভার স্টোন। এতে অভিনয় করেছেন- চার্লি শিন, উইলেম ড্যাফো, টম বেরেঞ্জার।
দ্য পিয়ানিস্ট : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের এক ইহুদি পিয়ানোবাদকের বেঁচে থাকার সংগ্রামের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্র। প্রখ্যাত পরিচালক রোমান পোলানস্কি এ সিনেমা নির্মাণ করেন। এত প্রধান চরিত্রে অভিনয় করেছেন- অ্যাড্রিয়েন ব্রোডি, টমাস ক্রেচম্যান
ব্ল্যাক হক ডাউন :সোমালিয়ার মোগাদিশুতে মার্কিন সেনাবাহিনীর এক সামরিক অভিযানের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমা। এ সিনেমায় অভিনয় করেছেন- জোশ হার্টনেট, ইওয়ান ম্যাকগ্রেগর, এরিক বানা
হ্যাকসো রিজ : মার্কিন সেনা মেডিক ডেসমন্ড ডসের বাস্তব কাহিনি নিয়ে নির্মিত এই সিনেমায় দেখা যায়, তিনি কোনো অস্ত্র ব্যবহার না করেই যুদ্ধে বহু সৈনিকের জীবন বাঁচিয়েছিলেন। সিনেমাটি পরিচালনা করেছেন মেল গিবসন।
ফুল মেটাল জ্যাকেট : ভিয়েতনাম যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় প্রথমে সেনা প্রশিক্ষণের কঠোরতা এবং পরে যুদ্ধক্ষেত্রের নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন স্ট্যানলি কুবরিক। এত অভিনয় করেছেন-ম্যাথিউ মডিন, ভিনসেন্ট ডি’অনোফ্রিও, রি. লি. আর্মি