সুপারস্টার জুনিয়র এনটিআর এর দেখা পেতে ভক্তদের ভিড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ

অনলাইন ডেস্ক

বিনোদন

বেঙ্গালুরুর একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে এক ঝলক দেখতে আসা ভক্তদের সামলাতে হিমশিম খেতে হয়

2026-03-09T19:11:52+00:00
2026-03-09T19:11:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুপারস্টার জুনিয়র এনটিআর এর দেখা পেতে ভক্তদের ভিড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ৬২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বেঙ্গালুরুর একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে এক ঝলক দেখতে আসা ভক্তদের সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও আয়োজকদের। একসময় রণক্ষেত্রে পরিণত হয় বেঙ্গালুরুর ঐ হাসপাতাল প্রাঙ্গণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছে।

রবিবার (৮ মার্চ) শহরের কেআইএমএস সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতার এক ঝলক দেখা পেতে আসা ভক্তদের সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও আয়োজকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, প্রিয় অভিনেতাকে দেখতে কয়েক হাজার ভক্ত হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন।

ধারণক্ষমতার অতিরিক্ত ভিড় হওয়ায় দ্রুতই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভক্তদের চাপে হাসপাতালের একটি এসকেলেটর ভেঙে পড়ে এবং পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিওতে দেখা গেছে, এসকেলেটরে পড়ে যাওয়া এক ভক্তকে বাঁচাতে অন্যেরা আপ্রাণ চেষ্টা করছেন, অন্যদিকে অভিনেতার নিরাপত্তা কর্মীরা ভিড় ঠেলে পথ তৈরি করতে রীতিমতো লড়াই চালাচ্ছেন। প্রাথমিকভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, বারবার অনুরোধ সত্ত্বেও জনতা ছত্রভঙ্গ না হওয়ায় পুলিশ হস্তক্ষেপ করে। হাসপাতালের মতো একটি সংবেদনশীল স্থানে নিরাপত্তার এমন ঘাটতি নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। 

ঘটনাটি ‘এক্স’ (সাবেক টুইটার)-এ ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। কেউ একে ‘সবচেয়ে খারাপ ফ্যানডম’ বলে অভিহিত করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন একটি সচল হাসপাতালের ভেতরে কেন এই ধরনের গণ-জমায়েতের অনুমতি দেওয়া হলো।

উল্লেখ্য যে, জুনিয়র এনটিআর-কে সর্বশেষ দেখা গেছে তার বলিউড অভিষেক সিনেমা ‘ওয়ার ২’-তে, যেখানে তিনি রঘু/বিক্রম চেলাপথীর চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তিনি তার পরবর্তী চলচ্চিত্র ‘ড্রাগন’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy