নেশার টাকার জন্য শ্বশুরবাড়ি থেকে স্বর্ণালংকার ডাকাতি!

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বাবাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণালংকার লুট করেন তরুণ চন্দ্র কর্মকার নামে এক যুবক। নেশার টাকার জন্য স্বর্ণালংকার

2026-03-09T20:33:56+00:00
2026-03-09T20:33:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেশার টাকার জন্য শ্বশুরবাড়ি থেকে স্বর্ণালংকার ডাকাতি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৬৬)
শ্বশুরবাড়ি থেকে স্বর্ণালংকার ডাকাতি
X

শ্বশুরবাড়ি থেকে স্বর্ণালংকার ডাকাতি

বাবাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণালংকার লুট করেন তরুণ চন্দ্র কর্মকার নামে এক যুবক। নেশার টাকার জন্য স্বর্ণালংকার লুট করার অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। রাতে নেত্রকোনার মদন পৌরসভার শ্যামলী রোডের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের মধ্যে বাজার এলাকার বরুণ চন্দ্র কর্মকার (৪৫) ও তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় বছর দেড় আগে মদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিচ্ছন্ন কর্মী ও পৌরসভার বাসিন্দা অমূল্য চন্দ্র দাসের মেয়েকে বিয়ে করে বরুণ চন্দ্র কর্মকারের ছেলে তরুণ। বিয়ের দুই মাস পরেই তরুণ তার স্ত্রী ও পিতাকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে যান মদন। কিছুদিন পরেই শ্বশুরের বাসার পাশে শ্যামলী রোড এলাকায় অনু মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তরুণের পিতা মদন পৌরসভার মাতৃ জুয়েলার্সে কাজ করেন।

প্রায় এক সপ্তাহ আগে নেশার টাকার জন্য বাবাকে নিয়ে তরুণ শ্বশুর অমূল্যর বাসা থেকে প্রায় লক্ষাধিক টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। রোববার রাতে পুনরায় নেশার টাকার জন্য শ্বশুরের ঘরে স্বর্ণালংকার আনতে গেলে ধরা পড়ে। 

স্থানীয় লোকজন তাদের আটক থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। তবে স্বর্ণালংকার নেওয়ার বিষয়টি পিতা-পুত্র স্বীকার করেন।

অভিযুক্ত বরুণ চন্দ্র কর্মকার বলেন, টাকার চাপ ছিল। তাই স্বর্ণালংকার নিয়ে বিক্রি করে দিছি। এটা করা আমাদের ঠিক হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy