প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৩১ পিএম (ভিজিট : ১৫৪)

X
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে হাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদযাপিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নিয়াজ মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। মহড়ায় নেতৃত্ব দেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ একরাম উদ্দিন, আনসার ভিডিপি’র মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন, যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী মোঃ শরিফ হোসেন প্রমুখ।