প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৫৮ পিএম (ভিজিট : ৪১)

X
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমকালো পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ২৫মার্চ গণহত্যা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, থানার ওসি এসএম আরিফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক তৌফিকুল ইসলাম, আবদুল কদ্দুছ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও রূপম দাস বলেন, এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস জমকালো পরিবেশে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজনীতিবিদসহ সকলের সহযোগিতা কামনা করছি।