অজয়ের ‘গোলমাল ফাইভে’ ভিন্ন চরিত্রে অক্ষয়

বিনোদন ডেস্ক

বিনোদন

অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি

2026-03-10T15:48:45+00:00
2026-03-10T15:48:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অজয়ের ‘গোলমাল ফাইভে’ ভিন্ন চরিত্রে অক্ষয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৪৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার। ভিলেন হিসেবে দেখা যাবে অক্ষয়কে।

সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, গোলমাল ৫-এ একটি বিশেষ ভূমিকায় অক্ষয়কে নিয়েছেন নির্মাতা, যে চরিত্রটি এই কমেডিতে নতুন মাত্রা যোগ করবে। রোহিত শেঠির কাছে গল্পটি শুনেই পছন্দ হয় অক্ষয়ের। তাৎক্ষণিকভাবে সম্মতিও জানান। জানা গেছে, গোলমাল ৫-এর জন্য ১৮ দিনের শিডিউল বরাদ্দ করেছেন তিনি। এ সিনেমায় ভিলেন হলেও অক্ষয়ের চরিত্রটি হাস্যরসে ভরা। পর্দায় অজয়ের চরিত্রের সঙ্গে টম অ্যান্ড জেরির মতো সারাক্ষণ লড়াই চলবে অক্ষয়ের চরিত্রের।

এর আগে অজয়ের অ্যাকশন সিনেমা সিরিজ ‘সিংহাম’-এ অতিথি চরিত্রে যোগ দিয়েছিলেন অক্ষয়। ‘সিংহাম অ্যাগেইন’ নামের সিনেমাটি ২০২৪ সালে ভালো সাড়া ফেলেছিল। এ ছাড়া ‘সুহাগ’, ‘খাকি’, ‘ইনসান’ ও ‘সূর্যবংশী’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে অজয়-অক্ষয়কে। তবে গোলমাল ফাইভে প্রথমবারের মতো কোনো কমেডি সিনেমায় একত্র হচ্ছেন তারা।

আরশাদ ওয়ারসি, কুনাল খেমু, তুষার কাপুরসহ এ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় অভিনেতারাও ফিরছেন গোলমাল ফাইভে। পঞ্চম পর্ব দিয়ে শরমন যোশি প্রায় দুই দশক পর ফিরছেন গোলমালের দুনিয়ায়। এ বছরের শেষ দিকে গোলমাল ৫-এর শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৭ সালে।

অক্ষয়কে নিয়ে আরেকটি বড় পরিকল্পনার কথা অজয় জানিয়েছিলেন সিংহাম অ্যাগেইন মুক্তির কিছুদিন পর। অক্ষয়কে নিয়ে একটি সিনেমা বানানোর কথা ভাবছেন তিনি। ২০২৪ সালের শেষের দিকে অজয় বলেছিলেন, ‘আমরা এরই মধ্যে একটি গল্প নিয়ে কাজ শুরু করেছি; যেটি আমি পরিচালনা করব। আর তাতে অভিনয় করবে অক্ষয়।’

তবে এত দিনেও সে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ২০২৩ সালে সর্বশেষ ‘ভোলা’ বানিয়েছিলেন অজয়। হয়তো তাঁর পরিচালিত পরবর্তী সিনেমায় আবার একত্র হবেন অজয়-অক্ষয়।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy