বাংলা একাডেমির মঞ্চে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওবায়দুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

মানুষ একটা ২ চাকার সাইকেল গানটি পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওবায়দুর রহমান বাদল।জনপ্রিয় হওয়া একটি আধ্যাত্মিক লোকগান এটি।

2026-03-11T15:02:54+00:00
2026-03-11T15:18:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলা একাডেমির মঞ্চে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:০২ পিএম  আপডেট: ১১.০৩.২০২৬ ৩:১৮ পিএম  (ভিজিট : ৫৪)
কণ্ঠশিল্পী ওবায়দুল রহমান বাদল
X

কণ্ঠশিল্পী ওবায়দুল রহমান বাদল

মানুষ একটা ২ চাকার সাইকেল গানটি পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওবায়দুর রহমান বাদল। জনপ্রিয় হওয়া একটি আধ্যাত্মিক লোকগান এটি। 
 
তিনি বইমেলা উপলক্ষে ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গানটি পরিবেশন করেন। প্রতি বছর ভাষা ও সাহিত্যকে কেন্দ্র করে এখানে  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । যেখানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ বই, সংস্কৃতি ও সঙ্গীতের আনন্দ উপভোগ করতে আসেন।
 
“মানুষ একটা ২ চাকার সাইকেল” গানটির গীতিকার ও সুরকার মুনির সরকার। মানুষের জীবনের চলার পথকে সাইকেলের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন একটি সাইকেল ঠিকভাবে চলতে হলে দুই চাকার ভারসাম্য দরকার, তেমনি মানুষের জীবনও এগিয়ে নিতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম এবং নৈতিকতা। গানটির কথায় সহজ ভাষায় গভীর জীবনবোধ তুলে ধরা হয়েছে, যা শ্রোতাদের মনে চিন্তার খোরাক জোগায়।
 
বাংলা একাডেমির  মঞ্চে ওবায়দুর রহমান বাদলের কণ্ঠে গানটি পরিবেশিত হলে দর্শক-শ্রোতারা বেশ মুগ্ধ হন। তার কণ্ঠের আবেগ ও আন্তরিকতা গানটির বার্তাকে আরও সুন্দরভাবে তুলে ধরে। উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাকে উৎসাহীত করেন।  হারমোনিয়ামে সহযোগিতা করেন নিপা আহমেদ সারাহ্।
 
 বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়; এটি বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও সঙ্গীতের এক মিলনমেলা, যেখানে গান, কবিতা ও শিল্পচর্চা মানুষের মনকে সমৃদ্ধ করে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy