ঈদ ‘ইত্যাদি’ মাতাবেন তমা ও হিমি

বিনোদন রিপোর্ট

বিনোদন

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে

2026-03-11T16:42:37+00:00
2026-03-11T16:42:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদ ‘ইত্যাদি’ মাতাবেন তমা ও হিমি
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ৮৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি। ইত্যাদির মঞ্চে একসঙ্গে নেচেছেন তারা।

ঈদের বিশেষ ইত্যাদির অন্যতম আকর্ষণ হিসেবে থাকে বাদ্যযন্ত্রের মূর্ছনায় মনোমুগ্ধকর একটি নৃত্য। প্রতিবারই চেষ্টা করা হয় মিউজিক, বিষয়, চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। নির্মাতা হানিফ সংকেত এবারের ইত্যাদিতেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করেছেন। সেই নাচে তমা মির্জা ও হিমির সঙ্গে অংশ নিয়েছেন একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

ফাগুন অডিও ভিশন জানায়, সব সময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকেরা অভ্যস্ত, ইত্যাদির নাচগুলোকে তার চেয়ে একটু ব্যতিক্রমী করার চেষ্টা করা হয়। এবারও নাচের জন্য নতুন করে তৈরি করা হয়েছে মিউজিক। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে এর সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্ল্যাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ। নাচের কম্পোজিশনেও বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy