মনোহরদীর দৌলতপুরে আইনশৃঙ্খলা সভা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে মাদক, ইভটিজিং ও অনলাইন গেম্বলিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

2026-03-11T21:26:40+00:00
2026-03-11T21:26:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীর দৌলতপুরে আইনশৃঙ্খলা সভা
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ১২৮)
আইনশৃঙ্খলা সভা
X

আইনশৃঙ্খলা সভা

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে মাদক, ইভটিজিং ও অনলাইন গেম্বলিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং ও অনলাইন গেম্বলিং সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ওসি শাহিনুল ইসলাম বিশেষ করে যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা মাদক, ইভটিজিং ও অনলাইন গেম্বলিংসহ সকল ধরনের অপরাধ নির্মূলে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy