প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৩০ পিএম (ভিজিট : ২২৭)

X
গণধর্ষণ মামলার ৩ আসামি
লক্ষ্মীপুরের রামগতিতে দশম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীক গণধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে রামগতির লক্ষী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে উপজেলার ইউনিয়নের নম্বর ওয়ার্ডের লক্ষী গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ সজিব (২২) বাবুর সরদারের মোঃ রাকিব (২৫) ওই এলাকার কবির মাঝির ছেলে মনির উদ্দিন (২৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসে এলাকার কয়েকজন যুবক মাদ্রাসার দশম শ্রেণীর পড়ুয়া ছাত্রীকে একা পেয়ে তুলে নিয়ে গণধর্ষণ করে ফেলে রেখে যায়। এ ঘটনা মেয়ের মা বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ ধারায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের আদেশে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনা নিশ্চিত করে জানান, গত মাসে চর গাজী ইউনিয়নের লক্ষী গ্রামে দশম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রী গণধর্ষনের শিকার হয়। পরে বাদী হয়ে লক্ষ্মীপুরে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের আদেশ পেয়ে অভিযান করা হয়। বুধবার সকালে আসামিদের আদালতের সোপর্দ করা হয়।