টুঙ্গিপাড়ায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার

2026-03-12T13:11:18+00:00
2026-03-12T13:13:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:১১ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ১:১৩ পিএম  (ভিজিট : ২৯৪)
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন এবং এটি উপজেলা পরিষদের বজ্রকন্ঠ হলরুমে অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। আলোচনায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন এবং এর কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন করা হয়।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডাক্তার তানভীর আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।


বক্তারা বলেন, মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং দিবস দুটির তাৎপর্য যথাযথভাবে পালন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy