ঈদ উপলক্ষে বারহাট্টার আসমা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নে ৩ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায়

2026-03-12T15:22:27+00:00
2026-03-12T15:22:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদ উপলক্ষে বারহাট্টার আসমা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:২২ পিএম   (ভিজিট : ৭৭)
X

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নে ৩ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে আসমা ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান। এ সময় ট্যাগ অফিসার বিদ্যুৎ মিয়া ইউনিয়ন প্রশাসকের কাছ থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ৩০ টন (৬০০ বস্তা) চাল গ্রহণ করেন। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সুধাংশু রায়, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি জামাল হোসেন বাবুল, ইউপি সদস্য নাজমুল হক, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে হতদরিদ্র পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকারিভাবে এ ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy