প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৫২ পিএম (ভিজিট : ১২৫)

X
পৌর মেয়র প্রার্থীর ইফতার
নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা বিএনপি নেতা ও পৌর মেয়র প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি এই আয়োজন করেন।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুশ শাহাদাৎ নাজু, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাবেক ছাত্রনেতা শওকত জাহিদ খান সজীব, সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, একেএম আব্দুল্লাহ, ভজন সরকার, ইয়াসিনুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, পল্লব চক্রবর্তী, কামাল হোসাইন, মনোরঞ্জন সরকার, লাভলু পাল চৌধুরী, মোফাজ্জল হোসেন খান টুকন, সুলতান আহমেদ, সোহেল খানসহ সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।