কাহারোলে খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘিরে মন্ত্রীর প্রস্তুতি পরিদর্শন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখে খাল খননের উদ্বোধনী

2026-03-13T19:16:12+00:00
2026-03-13T19:16:12+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কাহারোলে খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘিরে মন্ত্রীর প্রস্তুতি পরিদর্শন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ৫৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখে খাল খননের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে ১৩ মার্চ শুক্রবার দুপুরে নির্ধারিত বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

পরিদর্শনকালে তিনি কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় নির্ধারিত খাল খননের স্থান, রামচন্দ্র মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং শুকান দিঘি মাঠ ঘুরে দেখেন। এ সময় আসন্ন উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

মাঠ ও খাল খননের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং দেশব্যাপী খাল খনন কার্যক্রম বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ স্থানীয় জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. আক্তারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বখতিয়ার উদ্দিন কচি, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা এবং সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণে শুক্রবার সকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ এমপি নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন।

আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে খাল খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy