সান্তাহার-পঞ্চগড় রুটে চলাচলকারী ট্রেন ২টি ৭ বছরেও চালু হয়নি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

সান্তাহার -দিনাজপুর -পঞ্চগড় রুটে চলাচলকারী সেভেন আপ ও এইট ডাউন মেইল ট্রেন দুটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় যাত্রী

2026-03-13T20:05:32+00:00
2026-03-13T20:05:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সান্তাহার-পঞ্চগড় রুটে চলাচলকারী ট্রেন ২টি ৭ বছরেও চালু হয়নি
যাত্রীদের চরম দুর্ভোগ
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ১৮৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


সান্তাহার -দিনাজপুর -পঞ্চগড় রুটে চলাচলকারী সেভেন আপ ও এইট ডাউন মেইল ট্রেন দুটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় যাত্রী সাধারনের  দূর্ভোগ পোহাতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে,মান্ধাতা আমল থেকে চলাচলকারী ট্রেন দুটি করোনাকালীন সময় বন্ধ রাখেন রেলওয়ে কর্তৃপক্ষ। পরবর্তীতে করোনা পরিস্থিতি  স্বাভাবিক হলে এ রুটে আন্তনগর ও মেইলট্রেনসহ অন্যান্য ট্রেনগুলো স্বাভাবিক ভাবে চলাচল শুরু করে।
কিন্তু সকল ট্রেন চালু করা হলেও বিগত প্রায় ৭ বছরেও বন্ধ ওই ট্রেন দুটি আর চালু করা হয়নি।   তবুও এনিয়ে কোন ভাবনা নেই রেলওয়ে কর্তপক্ষের।
ভূক্তভোগি যাত্রী সাধারনেরা জানান,রংপুর পার্বতীপৃর,দিনাজপুর ও পঞ্চগড় যাওয়ার জন্য যাত্রীদের এই ট্রেন ২ টি একমাত্র ভরসা।

অথচ গুরুত্বপূর্ন ট্রেন ২ টি রেলওয়ে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বন্ধ রাখায়  যাত্রীদের চরম দূর্ভোগে ফেলছে। এমতবস্থায় অনেকেই নিরূপায় হয়ে প্রয়োজনের তাগিদে বিভাগীয় শহর রংপুর ও শিক্ষাবোর্ড দিনাজপুরে  জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পথে অতিরিক্ত ভাড়ায় নানা হয়রানীর শিকার হয়ে বাসে যাতায়াত করছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনে রংপুর,পার্বতীপুর,দিনাজপুর ও পঞ্চগড়ে যাওয়ার জন্য অপেক্ষামান যাত্রী মিন্টু মিয়া, আঃ ছাত্তার,আমিনুল ইসলাম,মোকলেছুর রহমান ও সাদা মিয়া সহ ভুক্তভোগি অনেকেই বলেন, স্টেশনে সেভেন আপ ট্রেনে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তুু স্টেশনে আসার কিছুক্ষন পর জানতে পারি  ট্রেনটি এখনো চালু করা হয়নি। এখন বাধ্য হয়ে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে বাসে গন্তব্যস্থানে যেতে হবে।এছাড়া ট্রেন দুটি চালু না থাকায়  অনেক ব্যবসায়ীদের মালামাল বহনে অনেকটা বিপাকে পড়তে হচ্ছে।তারা বলছেন,ট্রেনে মালামাল সহসায় আনা নেওয়া এবং অনেক কম ভাড়ায় বহন করা যেতো। বর্তমানে ট্রেন দুটি না থাকায় সড়ক পথে নানা ভাবে হয়রানী হয়ে অনেক কষ্টে অতিরিক্ত ভাড়ায় মালামাল নিয়ে আসতে হচ্ছে।এতে আমাদের  ব্যবসায় অনেকটা আর্থিক ক্ষতিসাধন হচ্ছে।

 নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সাবেক ইউপি সদস্য হাবিজার রহমান বলেন,গুরুত্বপূর্ন ট্রেন ২ টি বন্ধ থাকায় এ এলাকার মানুষজন বিভাগীয় শহর রংপুর ও শিক্ষাবোর্ড দিনাজপুরে যাতায়াতে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তিনি অনতিবিলম্বে রেলওয়ের কর্তৃপক্ষের কাছে ট্রেন ২টি চলাচলের জন্য জোর দাবি জানান।

এ এলাকার কাপড় ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, ট্রেন হচ্ছে যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিকর একটি যাত্রাপথ। এজন্য মানুষজন ট্রেনে যাতায়াত করতে অনেকটা স্বাচ্ছ্যেন্দবোধ করেন।আর বাসে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ন ভেবে কেউ কেউ বাসে যেতে চান না। ট্রেন ২ টি বন্ধ থাকায় এ অঞ্চলের বিশাল জনগোষ্টিকে সীমাহীন দূর্ভোগে পড়তে হচ্ছে। তাই ট্রেন ২টি দ্রুত চলাচলের ব্যবস্থা করার জন্য রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।এ প্রসঙ্গে জানতে বাংলাদেশ রেলওয়ে লালমানিরহাট ডিভিশনের ট্রাফিক সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল্লাহ আল মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,ট্রেন দুটির নাম এখন পর্যন্ত টাইমটেবলে রয়েছে। কিন্তু লোকবল এবং ইজ্ঞিন সংকটের কারণে এই মুহুর্তে ট্রেন দুটি চালু করার সম্ভবনা নেই। তবে এট্রেন দুটির পরিবর্তে দোলনচাপা এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে।কখনো সুযোগ সুবিধা হলে ট্রেন দুটি চালু করা হবে। এদিকে ভুক্তভোগিদের দাবি দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি চালু করা হলেও সব স্টেশনে এট্রেনটির যাত্রা বিরতি নেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy