নওগাঁয় ইফতার মাহফিল থেকে আওয়ামী লীগ নেতা রফিক গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিককে আরজী নওগাঁ সাহানাবাগ সিটির এক ইফতার পার্টি থেকে

2026-03-13T21:30:47+00:00
2026-03-13T21:30:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁয় ইফতার মাহফিল থেকে আওয়ামী লীগ নেতা রফিক গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৩০ পিএম   (ভিজিট : ১২৯)
আওয়ামী লীগ নেতা রফিক
X

আওয়ামী লীগ নেতা রফিক

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিককে আরজী নওগাঁ সাহানাবাগ সিটির এক ইফতার পার্টি থেকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। 

গ্রেফতার রফিকুল ইসলাম রফিক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। 

আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরজি নওগাঁয় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। লাটাপাড়া শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে সঙ্গে সঙ্গে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy